ঢাকাTuesday , 6 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
February 6, 2024 6:42 pm
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়। নির্বাচনের মাঠেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশ কয়েকজন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও দেখা যাচ্ছে তারকাদের। এ দলে রয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অপু।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহের পর সবার কাছে দোয়া চান অভিনেত্রী।
সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেসময় বলেছিলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’
তিনি আরও বলেছিলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’
এদিকে অপুর আগে মনোনয়নপত্র কিনেছেন অভিনেত্রী শাহনূর ও সোহানা সাবা।