ঢাকাMonday , 5 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ফ্রান্স: পলক

অনলাইন ডেস্ক
February 5, 2024 7:59 pm
Link Copied!

উভয় দেশের স্টার্টআপ, গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারার বিষয়গুলোও শুরু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুঁইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি জায়গা। তাই সরকারের বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতে ফ্রান্স বিনিয়োগে এগিয়ে আসবে বলে আমি প্রত্যাশা করি। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ উদ্যোগের সাথে জড়িত কর্মকর্তা,দক্ষতা শেয়ারিং, সক্ষমতা বৃদ্ধি, নীতিনির্ধারক এবং পেশাদারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতায় ফরাসি ও বাংলাদেশী গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণ করবে।