ঢাকাSunday , 4 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
February 4, 2024 8:22 pm
Link Copied!

নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব আর নেই। দেশটির রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেসিডেন্ট হেগে জিঙ্গোবের মৃত্যু হয়। নামিবিয়ার ভাইস-প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা জানিয়েছেন, জিঙ্গোব রোববার (৪ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
জানা গেছে, ৮২ বছর বয়সী এই নেতা ক্যানসারে আক্রান্ত হলে গত মাসে তা জনসম্মুখে আসে। তার অফিস জানিয়েছিল, তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এমবুম্বা এক বিবৃতিতে বলেছেন, ‘মৃত্যুর সময় প্রেসিডেন্ট হেগে জিঙ্গোবের পাশে তার প্রিয় স্ত্রী মাদাম মনিকা জিঙ্গোস এবং তার সন্তানরা ছিলেন।’
প্রসঙ্গত, হেগে জিঙ্গোব ২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট হন। মৃত্যুর সময় তিনি দ্বিতীয় এবং চূড়ান্ত মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত বছর জিঙ্গোব তার শরীরে অস্ত্রপাচার করিয়েছিলেন। তবে ২০১৪ সালে এই নেতা জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসার থেকে বেঁচে গেছেন।