ঢাকাSunday , 4 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রায় পৌনে দুই ঘন্টা পর আবারও চালু হলো মেট্রোরেল

Link Copied!

মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর অবশেষে চলাচল শুরু হয়েছে।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। যে কারণে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
এদিকে তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা রোববার (৪ জানুয়ারি) শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। এসময় অনেকেই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমান। যাত্রীর চাপে ওই স্টেশনের গেট বন্ধ করে দেয়া হয়।
এর আগে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।