ঢাকাSunday , 4 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সওজ প্রকৌশলী সমিতির নতুন কমিটি

Link Copied!

সড়ক ও জনপথ (সওজ) প্রকৌশলী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবদুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ শামীম আলম মামুন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাজধানী তেজগাঁওয়ের সড়ক ভবনে সমিতির ২০২৩-২০২৫ মেয়াদে কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে শামছউদ্দিন আহাম্মদ নান্নু ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমান উল্লাহ। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন নির্বাহী প্রকৌশলী সাইকা শারকিয়া ও মোবাশ্বেরা সাদিয়া হক। সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহা।