ঢাকাWednesday , 18 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলির সঙ্গে প্রেমের কথা স্বীকার আনুশকার

Link Copied!

anushka-sorma
বিনোদন ডেস্ক : অবশেষে বিরাট কোহলির সঙ্গে প্রেমের কথা অকপটেই স্বীকার করলেন আনুশকা। বিরাটকে প্রেমিক স্বীকৃতি দিয়ে বললেন, “তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছি আমি। এই সম্পর্ককে আমি শ্রদ্ধা করি।”
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আনুশকা বলেন, “আমি আমার প্রেম নিয়ে কথা না বলার একমাত্র কারণ হলো, মানুষ বুঝতে পারে না কোথায় সীমারেখা টানতে হবে। প্রকাশ্যে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা খুলে বলার পরও সবাই যদি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করে, তাহলে আমার ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা দেখানো হচ্ছে না বলেই মনে করব আমি।”
আনুশকা আরও বলেন, “আমি কী করছি বা করছি না, তা আমার কাছে পুরোপুরি পরিষ্কার। কিন্তু তা নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ এতে আমার কাজ ক্ষতিগ্রস্ত হয়। মানুষ আমার কাজকে সিরিয়াসভাবে নেয় না।”-ওয়েবসাইট