ঢাকাSaturday , 3 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা

Link Copied!

যুক্তরাষ্ট্রর সামরিক বাহিনী শুক্রবার ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের ব্যবহার করা কয়েক ডজন জায়গায় বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহে জর্ডানে এক ড্রোন হামলায় তিন আমেরিকান সৈন্য নিহত হওয়ার পর এই হামলা যুক্তরাষ্ট্রের পাল্টা জবাবের শুরু।

‘যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরাক এবং সিরিয়ায় ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কুদস বাহিনী এবং তাদের সম্পৃক্ত মিলিশিয়া বাহিনীর উপর বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দূরপাল্লার বোমারু বিমানসহ অন্যান্য বিমান দিয়ে ৮৫টির বেশি লক্ষবস্তুতে আঘাত হানে,’ সেন্টকম শুক্রবার এক বিবৃতিতে জানায়।
যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী বলেছে, তারা মিলিশিয়া এবং তাদের কুদস বাহিনী স্পন্সর, যারা আমেরিকা এবং মিত্রদের উপর হামলায় সহায়তা করেছে, তাদের ‘পরিচালনা ও নিয়ন্ত্রণ কার্যক্রম, গোয়েন্দা কেন্দ্র, রকেট এবং ক্ষেপণাস্ত্র আর চালকবিহীন ড্রোন গুদাম, রসদ এবং গোলাবারুদ সরবরাহ কার্যক্রমের’ উপর আঘাত করেছে।
সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম মরুভূমি এলাকায় কয়েকটি জায়গায় এবং সিরিয়া-জর্ডান সীমান্তে ‘আমেরিকান আগ্রাসনের’ খবর দিয়ে হতাহতের কথা বলেছে। কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা কয়েক দিন ধরেই বলেছেন, আমেরিকা মিলিশিয়াদের উপর পাল্টা হামলা চালাবে। তারা পরিষ্কার করে বলেছেন, সময় নিয়ে ধাপে ধাপে হামলা চালানো হবে, শুধু এক দফায় হবে না। কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে এসব কথা বলেন।
পাইলট চালিত জঙ্গি বিমান এবং চালকবিহীন বিমান দিয়ে চালানো প্রাথমিক হামলাগুলোর লক্ষ্য ছিল মিলিশিয়াদের পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, গোলাবারুদের গুদামঘর এবং অন্যান্য স্থাপনা।
ডেলাওয়ের রাজ্যের ডভার বিমান বাহিনী ঘাঁটিতে জর্ডানে নিহত তিন সৈন্যের মরদেহ পৌঁছানোর দৃশ্য এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহত সৈন্যদের শোকাহত পরিবারের সাথে দেখার কয়েক ঘণ্টার মধ্যে আক্রমণ শুরু হয়। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো পরিষ্কার নয়। গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র আক্রমণের হুঁশিয়ারি দেয়ার ফলে মিলিশিয়া সদস্যরা তাদের জায়গা থেকে সরে গিয়েছে কি না, সেটাও পরিষ্কার না। তবে বোঝা যাচ্ছে, ইরাকের অন্যতম ইরান সমর্থিত মিলিশিয়া কাতায়েব হেজবুল্লাহ সম্প্রতি আমেরিকান বাহিনীর উপর হামলা স্থগিত করার যে ঘোষণা দিয়েছে, তা পাল্টা হামলার পরিকল্পনার উপর কোন প্রভাব ফেলে নাই। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে হামলার সাথে সম্পৃক্ততা ইরান অস্বীকার করেছে।