ঢাকাSaturday , 3 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানুয়ারিতে বিশ্বে খাদ্যমূল্য কমেছে : এফএও

অনলাইন ডেস্ক
February 3, 2024 5:46 pm
Link Copied!

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্য মূল্যসূচক জানুয়ারিতে কমেছে। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্যসূচক কমেছে। সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
এফএও আরও বলেছে, গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে।
এফএওর খাদ্য মূল্যসূচক বিশ্ববাজারে বিভিন্ন খাদ্যপণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্যমূল্যসূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম। সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রপ্তানি মূল্য কমায় এফএওর সিরিয়াল মূল্যসূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ কমেছে। এ ছাড়া ভুট্টার দামও কমেছে।
এদিকে সাত মাস ধরে মাংসের মূল্যসূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে।
তবে একই সময়ে চিনির মূল্য বেড়েছে বলে এফএও জানিয়েছে। আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক ০.৮ শতাংশ বেড়েছে।