ঢাকাWednesday , 31 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক
January 31, 2024 8:43 pm
Link Copied!

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন জাহাজে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা মার্কিন সামরিক বাহিনী জানানোর কয়েক ঘণ্টা পর বুধবার গ্রুপটি এ কথা বলেছে।
এক বিবৃতিতে তারা বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ শক্তি সর্বশক্তিমান আল্লাহর সহায়তায় লোহিত সাগরে মার্কিন ‘ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি’তে কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটায় লোহিত সাগরে ‘ইউএসএস গ্রেভলি’ হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।
এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
এদিকে ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। ইরান সমর্থিত হুথিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে।