ঢাকাWednesday , 31 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নকশা না মেনে ভবন নির্মাণ, জোয়ারসাহারায় রাজউকের অভিযান

Link Copied!

রাজধানীতে নকশা না মেনে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে নিকুঞ্জ সংলগ্ন লিচু বাগান, জোয়ারসাহারা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ৩/১ এর আওতাধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নিকুঞ্জ সংলগ্ন লিচু বাগান, জোয়ারসাহারা এলাকায় নির্মাণাধীন ৩টি ভবনের অবৈধ আংশিক অংশ অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রতিটি ভবন মালিকরা ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙ্গে ফেলবেন- এ মর্মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়। এছাড়াও আরও একটি নির্মাণাধীন ভবনের সামনের রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার কারণে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
অভিযান শেষে তাজিনা সারোয়ার বলেন, আজ ৩টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণের পাশাপাশি ভবন মালিকের কাছ থেকে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়েছে। রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার কারণে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে রাজউকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে রাজউকের জোন ৪/১ এর অথরাইজড অফিসার ইমরুল হাসান, সহকারী অথরাইজড অফিসার শাহজাহান, সহকারী অথরাইজড অফিসার এজাজ আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট জোনের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।