ঢাকাTuesday , 30 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্মীয়মাণ ভবনের বর্ধিতাংশ ভাঙল রাজউক

Link Copied!

রাজধানীর ভাটারা থানার জোয়ারসাহারা লিচুবাগান এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে তিনটি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ৭ তলা এক ভবনের মালিককে ২ লাখ টাকা এবং বাকি দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১০টায় অভিযান শরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।
অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জোন-৪/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী ইমরুল হাসান। এ সময় রাজউকের জোন-৪/১ সহকারী অথরাইজড অফিসার শাহজাহান, এজাজ আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তাজিনা সারোয়ার বলেন, ‘ভাটারা থানার লিচুবাগান রোডের পাশের কয়েকটি ভবনে রাজউক নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
৩টি নির্মীয়মাণ ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণ করা হয় এবং ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও আরও একটি নির্মীয়মাণ ভবনের সামনের রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার কারণে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে যারা ভবন নির্মাণ পরিকল্পনা করবেন তারা যেনো রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।’
অথরাইজড অফিসার ইমরুল হাসান বলেন, ‘নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ করলে একদিকে যেমন আইন মানা হয় না, অন্যদিকে এতে করে দুর্ঘটনাও ঘটতে পারে। ভবনের সামনে রাস্তা ফাঁকা থাকলে মালিক বা ডেভেলপাররা সামনে বারান্দা বাড়িয়ে দেয়। আবার দুই ভবনের ফাঁকা যতটা থাকার কথা সেটি রাখে না। অনেক সময় নিচের দিকে ফাঁকা রাখা হলেও ভবন যত উপরে উঠতে থাকে তার দেয়ালও ততটা হেলতে থাকে। যেটি খুবই বিপদজনক। ভবনের সক্ষমতার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন দুর্যোগ দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আমরা রাজউক চেয়ারম্যানের নির্দেশনায় কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। নিয়মের ব্যতয় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’