ঢাকাTuesday , 30 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনসচেতনতা বাড়াতে রাজউকের মাইকিং ও লিফলেট বিতরণ

Link Copied!

নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করতে জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজউক জোন-৬/১ অন্তর্ভুক্ত পল্টন, রমনা মডেল, মতিঝিল এবং ওয়ারী থানাধীন এলাকায় সকাল থেকে এমন জনসচেতনতামূলক মাইকিং প্রচারণার দৃশ্য দেখা গেছে।
প্রচারণায় ইমারত বিধিমালার প্রতিপালন যোগ্য বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জনসচেতনতা তৈরি করতে মাইকিং করা হয়। এর মধ্যে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ইমারত নির্মাণ থেকে বিরত থাকা, নির্মাণ কাজে সম্পৃক্ত সব শ্রমিক, প্রকৌশলী এবং পাশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি নেটসহ সাইট বেষ্টনী (ক্যানপি) তৈরি করা।
এছাড়াও যে সব ভবন মালিক প্রচারণায় উল্লেখ করা বিষয়গুলো অমান্য করবে তাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণের বিষয়ে রাজউক জোন-৬/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, রাজউক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাসযোগ্য নিরাপদ নগরী গড়তে ভবন মালিকদের সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইমারত নির্মাণ বিধিমালা পরিপূর্ণভাবে বাস্তবায়নে ভবন মালিকদেরকে সচেতন করে তুলতে হবে। ভবন মালিকদের মাঝে সচেতনতা তৈরি হলে বৈধভাবে যেমন ইমারত নির্মাণের হার বাড়বে তেমনি করে ঝুঁকিপূর্ণ ভবন ও দুর্ঘটনার হার কমে আসবে।
মাইকিং এবং লিফলেট বিতরণের সচেতনতার বৃদ্ধিতে উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার মো. সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক মঞ্জুর হোসেন, বাসু দেব ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. জিয়া উদ্দিন, মো. ফিরোজ আলম, সুমন আহমেদ, মো. ইমরান শেখ, মো. কামরুজ্জামান, নাজিম উদ্দিন ও নাহিদুল ইসলামসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।