ঢাকাTuesday , 30 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইফার মামলায় ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
January 30, 2024 6:40 pm
Link Copied!

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং নেতা শাহ মাহমুদ কুরেশিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুই পিটিআই নেতার উপস্থিতিতে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার জানান, রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের একটি কারাগারে এই রায় ঘোষণা করেছেন আদালত।
এর আগে গত বছরের অক্টোবরে এ মামলায় ইমান খান ও শাহ মাহমুদ কুরেশিকে দোষী সাব্যস্ত করে আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এ মামলার শুনানি হয়।
২০২২ সালের এপ্রিলে সংসদে অনাস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। গত আগস্টে তোষাখানা দুর্নীতির মামলায় ইমরানকে তিন বছরের সাজা দেওয়া হয়। পরে সাজার রায় উল্টে গেলেও তাকে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়।
পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পিটিআই তাদের দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানকেও। এবার নতুন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হলো ইমরান খানের বিরুদ্ধে।
সাইফার মামলা কী?
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে একটি তারবার্তা ফাঁস করতে চেয়েছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে, ওই তারবার্তার মাধ্যমে ইমরান প্রমাণ করতে চেয়েছিলেন, পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী ইমরানের ওই দাবি নাকচ করে দিয়েছে।