ঢাকাWednesday , 18 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমা মোরে ভিখারি করেছে

Link Copied!

Rajanikantoবিনোদন ডেস্ক : থালাইভা এবার আরও কঠিন চ্যালেঞ্জের মুখে৷ সুপারস্টারের অভিনীত ছবি ‘লিঙ্গা’র কারণে ছবির ডিস্ট্রিবিউটর-রা বিরাট লোকশানের মুখে পড়েছেন, সে তো আগেই জানা গিয়েছিল৷ রজনীকান্ত-এর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা আন্দোলনের রাস্তায় হাঁটছেন, সেটাও পুরনো খবর৷ কিন্ত্ত আন্দোলন যে এবার নতুন মাত্রা পেল, সেটাই নতুন৷

ছবির ব্যবসা একেবারে ভালো হয়নি৷ আর তাই রজনীকান্তের কাছে ৩৫ কোটি রুপি ফেরত চেয়েছিলেন তারা৷ সেই দাবিতে সুপারস্টার সারা না দেওয়ায় তারা এবার অভিনব আন্দোলনের পথ বেছে নিয়েছেন৷ তারা এবার ভিক্ষার পাত্র হাতে বসবেন রজনীকান্তের বাড়ির সামনে৷ ছবির ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন এই কথা৷ কিন্তু তাদের এই আন্দোলন হঠাত্ জোরদার করে তোলার কারণ৷ তাদের মতে, ছবিটি ইতিমধ্যেই একটি প্রোডাকশন হাউডের কাছ থেকে ১০০ কোটি টাকা পেয়েছে৷ ফলত, তাদের বিপুল ক্ষতির দায় বাকিদেরও নেওয়া উচিত বলেই তারা মনে করেন৷ ‘গত মাসে ঠিক করা হয়েছিল আণাদের বিপুল ক্ষতির কিছুটা পূরণ করা হবে৷ আর সেই রজনীকান্ত স্যর তার বন্ধু তিরুপুর সুব্রহ্মণিয়মকে নিযুক্ত করেন৷ তিনি নিজেও একজন ডিস্ট্রিবিউটর৷ তিনি আমাদের ক্ষতির অঙ্কের পরিমাণটা হিসাব করেছিলেন৷ তার পরেও প্রযোজক আমাদের ৩৫ কোটি টাকা দিতে অস্বীকার করেছেন’, জানিয়েছেন এক ডিস্ট্রিবিউটর৷ তার বক্তব্য অবশ্য এখানেই শেষ নয়৷
তার প্রশ্ন, ‘যে টাকাটা আমাদের ক্ষতিপূরণ হিসাবে চাইছি, তার পরিমাণ ছবিতে রজনিস্যরের পারিশ্রমিকের তুলনায় অনেক কম৷ ওই প্রযোজনা সংস্থাটা যদি সত্যিই ছবির জন্য এত টাকা দিয়ে থাকে, তাহলে প্রযোজক কেন আমাদের প্রাপ্য টাকা দিতে চাইছেন না, তা একটা রহস্য৷’ বিশেষত প্রযোজক নিজেই যখন বলেছেন, “ছবিটি ‘এনথিরান’-এর চেয়েও অনেক বেশি ব্যবসা করেছে৷ তাহলে শুধু আমরাই কেন ক্ষতির মুখে পড়ে থাকব?”
ডিস্ট্রিবিউটররা এর আগে অনশন আন্দোলনেও বসেছিলেন৷ তখন প্রযোজক বলেছিলেন ১০ শতাংশ টাকা দেওয়া হবে৷ কিন্ত্ত ডিস্ট্রিবিউটররা তাতে রাজি হননি৷ আর এবার তারা ভিক্ষা-আন্দোলনের রাস্তায় হাঁটছেন৷ সমস্ত ডিস্ট্রিবিউটররা একযোগে সুপারস্টারের বাড়ির সামনে ভিক্ষার পাত্র হাতে নিয়ে বসবেন বলেই খবর৷ ‘ওরা আমাদের বাধ্য করলেন ভিক্ষার থালা হাতে বসতে৷ আর আমাদেরও হাতে অন্য কোনও রাস্তা নেই৷ তাই এই রাস্তাতেই হাঁটব’, আন্দোলনকারীদের তরফে জানিয়েছেন সিঙ্গারাভাদিভেলন৷– ওয়েবসাইট।