ঢাকাMonday , 29 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

Link Copied!

ব্রাজিলে মিনাস গেরিস রাজ্যে এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির দমকল বাহিনী জানিয়েছে, বিমানটি দেশটির সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৭ জন নিহত হলেও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পাহাড়, ঘাস ও বনজঙ্গলে ঘেরা স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানের ধংসস্তূপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
এর আগে ২০২৩ সালে সেপ্টেম্বরে আমাজন বনে ব্রাজিলের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১৪ জন নিহত হয়। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটির নির্মাতা ব্রাজিলের প্রতিষ্ঠান এমব্রেয়ার। বিমানটিতে ১৮ জন যাত্রী বহনের সক্ষমতা ছিল।