ঢাকাMonday , 29 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসের আওতাধীন এলাকায় জমি ক্রয় বিক্রয় বন্ধ

জুয়েল রানা
January 29, 2024 2:21 am
Link Copied!

রাজস্ব আদায়ে ব্যাপক ধস

গাছা থানা, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এবং পূবাইল থানা এলাকায় রেজিস্ট্রেশন কার্যক্রম টঙ্গী রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। গাজীপুর সিটি করপোরেশন এলাকায় গাছা, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম ও পূবাইল থানার অবস্থান বিধায় জমি ক্রয় বিক্রয়ের পরিমাণ অনেকাংশে বেশি হলেও বর্তমানে পূবাইল থানা বাদে ৯৩টি মৌজায় কাঠাপ্রতি ৫০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করায় জমি কেনাবেচার পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং ভবিষ্যতেও রাজস্বের পরিমাণ বিগত এই সময়ের চেয়ে অর্ধেকেরও নিচে নেমে আসবে বলে বিজ্ঞজন আশঙ্কা প্রকাশ করেছে। বর্তমানে হেবা দলিল এবং রিডামশন দলিল সম্পাদনের মধ্যেই কার্যক্রম অনেকটাই সীমাবদ্ধ। জমির ক্রয় বিক্রয় না থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। সন্তান-সন্ততির বিয়ে, লেখাপড়া, চিকিৎসাসহ নিতান্ত প্রয়োজনে মানুষ তার মূল্যবান সম্পদ একে অপরকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে হস্তান্তর করছে। কিন্তু কাঠাপ্রতি ৫০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করায় এ যেন মরার উপর খরার ঘা। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ড. সামস উদ্দিন আহমেদ গত বছরের ২৩ নভেম্বর এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে। এছাড়া শ্রেণী ‘ক’ হতে শ্রেণী ‘খ’ এ উল্লেখিত ভূমিতে অবস্থিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর প্রতি বর্গমিটারে অতিরিক্ত করারোপ করায় দাতা গ্রহিতা এখন দিশেহারা। অপরদিকে শ্রেণী ‘ঙ’ তে উল্লেখিত ভূমিতে অবস্থিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস এর ক্রমিক নং ১ এ উল্লেখিত মৌজার ভূমিতে অবস্থিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ক্ষেত্রেও অতিরিক্ত করারোপ করায় বলতে গেলে ক্রয় বিক্রয় একেবারেই বন্ধ। বিষয়টি নিয়ে দাতা গ্রহিতার মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
এ ব্যাপারে ভুক্তভোগী জনগণ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।