ঢাকাThursday , 25 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্যের ভিত্তিতে সরকারের সমালোচনা করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

Link Copied!

সঠিক তথ্যে সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
তিনি বলেন, ‘সঠিক তথ্যের ওপর সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে। তবে বিভিন্ন মাধ্যমে যারা অপপ্রচার চালায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটকো) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার। সেইসঙ্গে সবার জন্য মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়।’
অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্যমূলক ভুল তথ্য দিয়ে জাতিতে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।’