ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করব: হাইকমিশনার

Link Copied!

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বুধবার (২৪ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও রোহিঙ্গাদের কল্যাণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। শেখ হাসিনাকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের অভিনন্দন
ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারা দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু এবং নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন।
তারা গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ততা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।