ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফিসহ নবনিযুক্ত হুইপদের সাক্ষাৎ

Link Copied!

নবনিযুক্ত হুইপরা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বৈঠকের শুরুতে তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।
হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাশরাফি বিন মুর্তজা, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কামাল এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজনকে জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের হুইপ হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
মাশরাফি ছাড়া নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল নতুন নিয়োগ পেয়েছেন। আর পুরনোদের মধ্যে রয়েছেন একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ আলাদা প্রজ্ঞাপনে নিয়োগ দেওয়া হয়।
বিগত সংসদে আওয়ামী লীগের চিফ হুইপদের তালিকায় আরও ছিলেন শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী। এর মধ্যে মাহাবুব আরা গিনি এবারের সংসদে বিজয়ী হলেও বাকিরা বিজয়ী হতে পারেননি।
১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার্’ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ দেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।