ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচন ৯ মার্চ

Link Copied!

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচনসহ সারাদেশে ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এর মধ্যে উপনির্বাচন রয়েছে বেশ কিছু।
বুধবার সকালে এসব নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ১৬-১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দের তারিখ ২৩ ফেব্রুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
২৩৩টি স্থানীয় সরকারের ভোটের মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন ১টি, সিটি করপোরেশনের শূন্যপদে উপনির্বাচন ৪টি, পৌরসভা সাধারণ নির্বাচন ৩টি, পৌরসভার শূন্যপদে নির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদে শূন্যপদে উপনির্বাচন ১৯০টি, জেলা পরিষদে শূন্যপদে উপনির্বাচন ৭টি।
ইসি সচিব জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, “ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।”
ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রথম নির্বাচন হয় ২০১৯ সালে। সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। ৯ মার্চ এই সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০২২ সালের ১৫ জুন। সেই ভোটে জিতে মেয়র নির্বাচিত হন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত ১৩ ডিসেম্বর তার মৃত্যু হলে এ সিটির মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।