ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে

Link Copied!

আজ জমকালো আয়োজনে পর্দা উঠছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৯ দিনব্যাপী এই উৎসবের ১০টি বিভাগে বিশ্বের ৭৪টি দেশের মোট ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলমের সভাপতিত্বে আজ বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
জানা গেছে, রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—শ্লোগানে এবারের উত্সবে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট ৭১টি বাংলাদেশি চলচ্চিত্র উপভোগ করতে পারবেন দর্শকরা। এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দা ওয়ার্ল্ড, চিল্ডেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম বিভাগে সিনেমাগুলো প্রদর্শিত হবে।
উদ্বোধনী দিন দেখানো হবে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ও জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ এবং বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত ও শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। এবারের উত্সবে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়স ফ্রঁয়েজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে। সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। তবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানটি উপভোগ করবেন আমন্ত্রিত অতিথিরা।