গাজায় প্রাণঘাতী এক বড় ঘটনার সাক্ষী হলো ইসরায়েলি বাহিনী। একদিনে অন্তত ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের জন্য অন্যতম বড় ধাক্কা।
কীভাবে এসব সেনারা নিহত হয়েছেন তা জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। বলা হয়েছে, একটি ট্যাঙ্কে রকেট হামলা ও দুতলা বিশিষ্ট একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এই হতাহত হয়েছে।
হাগারি বলেন, গাজার ওই ভবনটি লাইন্ডমাইনে ভর্তি ছিল। মূলত ইসরায়েলি সেনারই ভবনটি ধ্বংসের জন্য বিস্ফোরক রাখে। কিন্তু হঠাৎ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় সেনারা ভবনটির ভেতরে অবস্থান করছিলেন।

