ঢাকাSaturday , 20 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিব খানের নতুন যাত্রা

Link Copied!

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আরও একটি নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছেন। সিনেমার রঙিন দুনিয়ার পাশাপাশি তিনি কর্পোরেট জগতেও সমান তালে হাঁটতে যাচ্ছেন। শনিবার (২০ জানুয়ারি) শাকিব খান এমনটাই ঘোষণা দিলেন। তিনি রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন। এ প্রতিষ্ঠানটিতে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে।
আন্তর্জাতিক এ ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানেই শাকিব খানের নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এদিকে শাকিব খান কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে তার ‘দরদ’ ও ‘রাজকুমার’ সিনেমার শুটিং চলছে। অন্যদিকে তার ‘তুফান’ সিনেমার প্রিপ্রোডাকশনের কাজও চলছে। চলতি বছর তার একাধিক সিনেমা মুক্তির কথা রয়েছে।