ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী দিবসের নাটকে তারিন

Link Copied!

Tarinবিনোদন ডেস্ক : দাম্পত্য সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিমুহুর্তেই স্বামীকে খুন করার ইচ্ছে জাগছে তারিনের। কিন্তু কিছুতেই তা করতে পারছেন না। কিংবা এমন জঘন্য কাজ তার পক্ষে করা সম্ভব নয়। এরই মধ্যে একদিন রাতে, তারিন স্বপ্নে দেখেন নিজ হাতে স্বামীকে খুন করেছেন। সেই খুনের শাস্তি স্বরূপ তাকে ফাঁসির মঞ্চেও দাঁড়াতে হয়। ঘুম ভেঙে গেলে, আবারও সেই সংসারের মায়ায় জড়িয়ে যান তিনি।
আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে এমনই এক জীবনধর্মী গল্প নিয়ে আবু রায়হান জুয়েল নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘নষ্ট কষ্ট’। মুন্না রহমানের রচনায় নাটকটিতে তারিনের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম।
নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সংসার জীবনে নারীরা প্রতিমুহুর্তে এমন ঘটনার সম্মুখীন হন। তারপরও তারা জীবন সংগ্রাম চালিয়ে যান। সংসারের মায়ায় আটকে যান।’