ঢাকাSunday , 24 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলার সঙ্গে সংসদ সদস্য পদ মেলানোর কোনো সুযোগ নেই: মাশরাফি

Link Copied!

নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। খেলাধুলার সঙ্গে সংসদ সদস্য পদ মেলানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মাশরাফি।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এবারও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাশরাফি বলেন, খেলাধুলা তো আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সাথে সংসদ সদস্য মেলানোর কোনো সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সঙ্গে থাকবো। এর আগে, মাশরাফি তার আসনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।