ঢাকাWednesday , 8 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১ দিনে রাজধানীতে বিএনপির ১৭শ নেতাকর্মী গ্রেফতার

Link Copied!

বিএনপি ও সমমনা দলগুলোর মহাসমাবেশ, হরতাল, অবরোধকে কেন্দ্রে করে সহিংসতার ঘটনায় গত ২৮ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে ঢাকায় বিএনপির ১ হাজার ৬৯৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ১১ দিনে মামলা হয়েছে ১১৭টি। বুধবার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে তথ্য জানানো হয়। এতে জানানো হয়, রাজধানীতে গত ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ এবং সর্বশেষ ৭ নভেম্বর ৬০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ নিয়ে মোট ১১ দিনে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ জনে। এতে আরও জানানো হয়, গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রমনা বিভাগে মামলা হয়েছে ১২টি, লালবাগে ৮টি, মতিঝিলে ৩৬টি, ওয়ারীতে ১৭টি, তেজগাঁওয়ে ৬টি, মিরপুরে ২১টি, গুলশানে ১৩টি এবং উত্তরা বিভাগে মামলা হয়েছে ৪টি।