ঢাকাTuesday , 31 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্তিতে ঘুষ নেয়া সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি

Link Copied!

শিক্ষকদের নিয়োগ-এমপিওভুক্তিসহ যাবতীয় কাজের বিনিময়ে ঘুষের টাকা নিয়ে সেটাকে সম্মানী বলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে নওগাঁর রানীনগরে বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত রোববার অধিদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। শফিকুল ইসলামকে ৭ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। শফিকুল ইসলামের বিরুদ্ধে বেসরকারি স্কুল-মাদরাসায় প্রধান ও সহকারী প্রধান শিক্ষক, কর্মচারী নিয়োগ ও অনলাইনে শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল পাঠানোর জন্য ঘুষ নেয়ার অভিযোগ করেছিলেন আক্কেলপুর উপজেলার শিক্ষকরা। স্কুল-মাদরাসায় এসব পদে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে তাকে ৪০ থেকে ৫০ হাজার টাকা দিতে হতো। পরিমাণে কম হলে তিনি স্কুল-মাদ্রাসার প্রধানদের বিভিন্নভাবে হয়রানি ও কটু কথা বলতেন। আবার এসব পদে এমপিওভুক্তির ফাইল পাঠাতেও তিনি পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত চেয়ে নিতেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে ‘এমপিওভুক্তিতে ঘুষ নেয়ায় দোষ দেখেন না শিক্ষা কর্মকর্তা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিলো। এর আগে শফিকুল ইসলাম স্কুল-মাদরাসায় নিয়োগ ও এমপিওর ফাইল পাঠানোর সময় টাকা নেয়ার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, যে টাকা নেয়া হয় তা ঘুষ নয়, সম্মানী হিসেবে নেয়া হয়, এতে দোষের কিছু নেই।