জাবি প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে চরম সহিংসতা ও বাস পুড়িয়ে, পেট্রোলবোমা মেরে নিরপরাধ মানুষকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামী পরিবার।
সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে তারা এ মানববন্ধন করে।
এতে পেট্রোলবোমা সন্ত্রাসীদের কঠোর হাতে দমন ও পর্দার আড়ালে থাকা মদদদাতাদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আমির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. খবির উদ্দিন, সাবেক সভাপতি প্রফেসর অজিত কুমার মজুমদার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ দিপুসহ দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

