ঢাকাTuesday , 10 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

Link Copied!

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের সঙ্গে উত্তরা থেকে আগারগাঁও অংশের সমন্বয়ের জন্য দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেলে যাত্রী পরিবহন। আরেকদিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেল। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। এতে বলা হয়, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য ১৪ ও ১৫ অক্টোবর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। আর যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেল চলবে।