ঢাকাSunday , 8 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমন: ৪৪ টাকায় চাল, ৩০ টাকা দরে ধান কিনবে সরকার

Link Copied!

আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে। রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গত বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২ লাখ টন ধান ও ৫ লাখ চাল কিনেছিল সরকার। প্রতি কেজি চাল ৪২ ও ধান ২৮ টাকা দরে কেনা হয়েছিল। খাদ্যমন্ত্রী বলেন, এ বছর মোট ৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল ও ২ লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে।