ঢাকাTuesday , 3 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেঁয়াজ উৎপাদন বাড়াতে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

Link Copied!

গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এর আগে পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে চলতি বছর দুই ধাপে ৩২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। এরমধ্যে গত ২৯ আগস্ট দ্বিতীয় ধাপে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করে সরকার। গত ১১ মে প্রথম ধাপে ১৮ হাজার কৃষককে সমপরিমাণ বা ১৬ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়। আগামী নভেম্বর ও ডিসেম্বরে এ পেঁয়াজ বাজারে আসবে। সব মিলিয়ে তিন ধাপে শুধু গ্রীষ্মকালীন পেঁয়াজেই প্রণোদনার পরিমাণ দাঁড়ালো ৪৭ কোটি টাকা। গত ২০২০-২১ সালে ৪০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল, উৎপাদন হয়েছিল ৩০০ টন। সরকারের প্রণোদনার কারণে ২০২১-২২ সালে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা জমি বেড়ে হয় ২৫০০ হেক্টর, উৎপাদন বেড়ে হয় ৩৭ হাজার টন। সবশেষ গত ২০২২-২৩ অর্থবছরে দেশে পেঁয়াজের আবাদ হয়েছে ২৭০০ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৩৯ হাজার ৮০০ টন পেঁয়াজ। ভরা মৌসুমে দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণ সংকটের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পরে চাহিদা পূরণে পেঁয়াজ আমদানি করতে হয়।