ঢাকাSunday , 1 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ‌‘ভারত বিরোধী’ মোহামেদ মুইজ্জু

Link Copied!

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ‘ভারত বিরোধী’ হিসেবে পরিচিত রাজধানী মালের মেয়র মোহামেদ মুইজ্জু। দেশটির বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুইজ্জু পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। স্থানীয় গণমাধ্যমের বরাতে এতথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নির্বাচনে জয়লাভের পরপরই দলের কারাবন্দি দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের ‍মুক্তি দাবি জানিয়েছেন মুইজ্জু। পিপিএমের সদরে এক বিবৃতিতে নিজেকে ‍বিজয়ী ঘোষণা করে এ দাবি জানান তিনি। দুর্নীতি মামলায় ১১ বছরের সাজা ভোগ করছেন আব্দুল্লা ইয়ামিন। অন্যদিকে নির্বাচনে পরাজয় স্বীকার করে নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ইব্রাহিম মোহামেদ সোলিহ। চীন ও ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের ক্ষেত্রে এ নির্বাচন তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সেদিন এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে এ নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় (রানঅফ)। নির্বাচনের আগে মোহামেদ মুইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন আছেন তাদের বের করে দেবেন। ৩৯ বছর বয়সী মুইজুর রাজনৈতিক দল পিপিএম নেতৃত্বাধীন জোট ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল ছিল। এসময় চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল মালদ্বীপ। ওই সময় চীনের রোড অ্যান্ড বেল্ট ইনেশিয়েটিভে যোগ দিয়েছিল দেশটি এবং বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিংয়ের কাছ থেকে বিপুল ঋণ আদায় করে নেয়। ২০১৮ সালে সবশেষ নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম মোহামেদ সোলিহ। তাকে ‘ভারতপন্থি’ হিসেবে বিবেচনা করা হয়।