ঢাকাSaturday , 9 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে খাদ্যের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন: এফএও

Link Copied!

ভারত রপ্তানি বন্ধের পর সম্প্রতি বিশ্ববাজারে চালের দাম কিছুটা বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও জাতিসংঘের খাদ্য মূল্যসূচক নেমে এসেছে বিগত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, বিশ্বের প্রধান খাদ্যপণ্যগুলোর দাম গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এখন সর্বনিম্ন।সংস্থাটির খাদ্য মূল্যসূচক গত আগস্টে ১২১ দশমিক ৪-এ নেমে এসেছে, যা তার আগের মাসে ছিল ১২৪ পয়েন্ট। ২০২১ সালে মার্চের পর এই সূচক এতটা আর কখনোই কমেনি।এর আগে, ২০২২ সালের মার্চে খাদ্য মূল্যসূচক সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল। সেই তুলনায় আগস্টে সার্বিক সূচক ২৪ শতাংশ কমেছে।জাতিসংঘ বলছে, বিশ্বে দুগ্ধজাত পণ্য, তেলবীজ, মাংস, দানাজাতীয় খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের খাবারের দামই কমেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তি বাতিল হওয়ার পরও গম বা ভুট্টার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েনি। ব্রাজিলের উদ্বৃত্ত উৎপাদন আর যুক্তরাষ্ট্রে ফসল তোলার সময় ঘনিয়ে আসায় এই দুই খাদ্যের দামই বরং কমেছে।