ঢাকাSunday , 15 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইটি প্রশিক্ষণে বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী

Link Copied!

people-n-techনিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পিপল এন টেকের বাংলাদেশ শাখায় ১২ জন শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণে প্রায় ১২ লাখ টাকা বৃত্তি দেয়া হয়েছে।
শনিবার পিপল এন টেক কার্যালয়ে বৃত্তিপ্রাপ্তদের হাতে উইনার কার্ড তুলে দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। উইনার কার্ড প্রদান অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ চলাকালীন সময়ে স্কলারশিপের জন্য প্রায় পাঁচ হাজার আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রতিদিন তিনজন করে চারদিনে মোট ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীদের ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওরাকল এবং ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। তারা পিপল এন টেকের বাংলাদেশ শাখার পঞ্চম ব্যাচে বিনামূল্যে প্রশিক্ষণ নেবেন। সাধারণত এ প্রশিক্ষণের জন্য ৯৫ হাজার দুশ টাকা ফি দিতে হয় প্রশিক্ষণার্থীদের। আগামী মার্চে পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।
বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১৩২ ঘণ্টা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও ৪৮ ঘণ্টা ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ দেয়া হবে। আগামীতেও এ স্কলারশিপ দেয়া হবে।
অনুষ্ঠানে অধ্যাপক কায়কোবাদ বলেন, ‘জাপান নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্বজয় করেছে। কিন্তু আমরা আমাদের ছেলে-মেয়েদের সে শিক্ষা দিতে পারিনি। অনেকের প্রযুক্তি জ্ঞান থাকলেও শুধুমাত্র ইংরেজিতে দক্ষতা না থাকায় পিছিয়ে পড়ছেন। পশ্চিমা বিশ্বে অনেক বেশি আয়ের সুযোগ থাকলেও আমরা মধ্যপ্রাচ্যে যেতে বাধ্য হচ্ছি শুধুমাত্র প্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পিপল এন টেকের উপদেষ্টা অধ্যাপক সাজ্জাদ হোসেন, পরিচালক ইউসুফ খান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শেখ দুর্জয় জামান প্রমুখ।