ঢাকাSunday , 15 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক ম্যাগজিন বুলেট : অ,আ,ক,খ

Link Copied!

এক ম্যাগজিন বুলেট : অ,আ,ক,খ4
(৫২ ও ৭১ এর শহীদ আত্মার সংলাপ)

মো. রফিকুল হাসান (রনজু)

শবগুলো আবার জীবন্ত হয়ে উঠলো
চিৎকার করে বললাম-
আমাকে আর এক ম্যাগজিন বুলেট দাও।
শশাঙ্ক কন্ঠস্বর ওদের
গুলির শব্দ শুনেছিস? শুনেছি।
দেখেছিস লাশের সারি? দেখেছি।

দেখেছি লেলিহান তোবড়ানো গোলাপ কুঁড়ি
দেখেছি বোনের প্রতিক্ষারত ভীরু চাহনি
যদি ওর ভালোবাসা আবার ফিরে আসে।
দেখেছি বেয়নটে গাঁথা ক,খ,গ,ঘ,ঙ
যা আমার ভালোবাসার ফসল।
আমাকে আর কি শুনাবি? কি দেখাবি?2
৫২? ৭১?
মা আমার এখনও চোখের জলে ভাসে
বুলেটবিদ্ধ মাথার খুলি দেখে
আমার জন্মদাতার চোখে ভাসে হারামনি
৩০ লক্ষ হারামনি
রফিক, শফিক, বরকত
আরো শত উড়ন্ত পালসার
মধ্যরাতের তারা।

এখন দেখি1
মেঠো পথে আলোর ঝলকানি
দ্বীপ্যমান কন্ঠস্বর, রক্তাক্ত প্রতিরোধ
মুখে ওদের বিজয়ের গান
বাংলা আমার মা, নন্দিত স্পর্শক।

আরো দেখি খাকি পোশাক, থেতলানো মুখ
তারুণ্যের নিখুঁত নিশানা।
চিৎকার করে বললাম-
আমাকে আর এক ম্যাগজিন বুলেট দাও
এক রাশ সবুজ রক্ত গড়িয়ে পড়লো ঠোঁট থেকে
শবগুলো আবার লাশ হয়ে গেলো
জলের ভিতর বাংলাদেশে
৪৪ বছর আগে।

——————————————————————————————————————————————

কৃষিবিদ মো. রফিকুল হাসান (রনজু)

কৃষিবিদ মো. রফিকুল হাসান (রনজু)

কৃষিবিদ মো. রফিকুল হাসান (রনজু) প্রথম শ্রেণীর সরকারি কর্র্মকর্তা। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ে অতিরিক্ত পরিচালক (উপকরণ) হিসেবে কর্মরত। তিনি ১৯৫৪ সালের ১৬ নভেম্বর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। পিতা মরহুম খুরশীদ আলম স্বনামধন্য স্কুল শিক্ষক ছিলেন; মাতা মরহুম খোদেজা খাতুন। ব্যক্তিজীবনে রফিকুল হাসান তিন সন্তানের গর্বিত পিতা। প্রথম সন্তান রেহনুমা হাসান রুপমা কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। দ্বিতীয় সন্তান ওয়ালিয়া হাসান অরণী ও সর্বকনিষ্ঠ সন্তান কাদির হাসান তুতান। স্ত্রী জাফরিন নাহার জ্যোতি গৃহিনী।
রফিকুল হাসান ভেড়ামারা হাই স্কুল হতে ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৪ সালে কুষ্টিয়া সরকারি কলেজ হতে এইচএসসি পাশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে ১৯৮০ সালে কৃষিতত্ত্বে এমএসসি এবং ১৯৮৫ সালে লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত হতে গ্রামীণ সম্প্রসারণ বিষয়ে কৃত্বিতের সাথে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি ভারত, লেবানন, কুয়েত, সাইপ্রাস, মালয়েশিয়, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড  ভ্রমণ করেছেন।