ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো বিরোধী স্লোগান

Link Copied!

ronaldoস্পোর্টস ডেস্ক : দল হেরেছে ৪-০ গোলে। ঐ রাতেই জন্মদিনের জমকালো পার্টি। ভক্তরা রীতিমতো ক্ষেপেই উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে। শুধু তাই নয় মাদ্রিদের রাস্তায় ব্যানার টানিয়ে রোনালদো বিরোধী মিছিলও দিয়েছে তারা।
গত শনিবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বাজেভাবে হেরে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ঐ রাতেই নিজের জন্মদিনের ‘বিলেটেড’ পার্টি সেলিব্রেট করেছিলেন রোনালদো৷ পার্টিতে ছিলেন রিয়াল সতীর্থ হামেস রদ্রিগেজ, মার্সেলো ও লুকা মডরিচরা। যাদের সঙ্গে চুটিয়ে আড্ডার মধ্যে গানও গেয়েছিলেন রোনালদো।  বাজে পরাজয়, কোথায় চুপচাপ থাকবে সবাই, সেখানে পার্টিতে আনন্দ-উৎসব। মানতেই পারছেন না রিয়াল সমর্থকরা।
আর তাই রিয়ালের ভালদেবেবাস ট্রে্নিং কমপ্লেক্সের বাইরে বেশ কিছু সমর্থক হাতে বড় ব্যানার নিয়ে প্রতিবাদ জানান৷ তাদের ব্যানারে লেখা ছিল ‘ ভুয়েস্ত্রা রিসা, নুয়েস্ত্রা ভারগুয়েঞ্জা’৷ স্প্যানিশ ভাষায় যার মানে ‘ তোমার হাসি, আমাদের লজ্জা৷’
তবে রোনালদোর এজেন্ট অবশ্য জানিয়েছেন, ‘ কিছুতেই রোনালদোর পক্ষে এই পার্টি পিছানো সম্ভব ছিল না৷ কারণ রোনালদোর পরিবার ও বন্ধুরা ইতিমধ্যেই মাদ্রিদে চলে এসেছিল’ । তবে রোনালদোর এমন কান্ডের সমালোচনা করেছেন তার সাবেক বান্ধবী ইরিনা শায়েকও। তার মতে, ‘হারের পর এই পার্টি নাও করতে পারত রোনালদো’।