ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিফা র‌্যাংকিং
৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

Link Copied!

bang Footballস্পোর্টস ডেস্ক : সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে আট ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এক লাফে ১৫৭তম অবস্থানে উঠে এসেছে মামুনুল শিবির। আগে র‌্যাংকিংয়ে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান ছিল ১৬৫তম। এশিয়ার মধ্যেও নজড় কেড়েছে বাংলাদেশ, অবস্থান ৩০তম। বাংলাদেশের অনেক পেছনে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের মতো দলগুলো।
দারুণ এই সাফল্যের পেছনে কাজ করেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বাংলাদেশের নৈপুন্য। যেখানে চার ম্যাচের মধ্যে বাংলাদেশ পেয়েছিল দুটি জয়। গ্রুপ পর্বে মালয়েশিয়ার সঙ্গে হারলেও শ্রীলংকার সঙ্গে জয়। সেমিফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে দারুন জয়। তবে ফাইনালে পারেনি মালয়েশিয়ার সঙ্গে। এই ম্যাচ জিততে পারলে ফিফা র‌্যাংকিংয়ে হয়তো আরও আগাতে পারত বাংলাদেশ।
র‌্যাংকিংয়ে শীর্ষে আছে বরবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দুইয়ে আর্জেন্টিনা। শীর্ষ সাতে কোন রদবদল হয়নি। এরপর ক্রমানুসারে রয়েছে কলম্বিয়া, বেলজিয়াম, হল্যান্ড, ব্রাজিল ও পর্তুগাল। তবে ফ্রান্স একধাপ নিচে নেমে রয়েছে অষ্টম স্থানে। উরুগুয়ে উঠে এসেছে নবম স্থানে। দশে নেমে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
আফ্রিকান নেশন্স কাপ জেতা আইভরিকোস্ট আট ধাপ এগিয়ে উঠে এসেছে ২০তম স্থানে। এই টুর্নামেন্টের ফাইনালে উঠা ঘানা এগিয়েছে ১২ ধাপ, অবস্থান ২৫।