ঢাকাThursday , 12 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবির ৫ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Link Copied!

Jabiজাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সহকারী প্রক্টর শিকদার মো. জুলকার নাইনকে লাঞ্ছিত করার অভিযোগে ৫ ছাত্রদল কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী অনিক শোভন বালা সনেট, ফয়সাল রাব্বী রিয়াদ, আমিনুর রহমান তকি, আরিফ আহমেদ মাফি ও মো. সুমন।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক হানিফ আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইনকে লাঞ্ছিত করার অভিযোগ ঐ পাঁচ ছাত্রের বিষয়ে ডিসিপ্লিনারি বোর্ডে আলোচনা হয়েছে। আলোচনা শেষে তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ সিন্ডিকেট সভায় পাঠানো হয়। সিন্ডিকেট সভায় তা পুনরায় আলোচনা করে অভিযুক্ত ছাত্রদের সাময়িক
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাতে উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার বিকেলে পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মী রিয়াদকে আটক করতে গেলে তার বন্ধুরা বাধা দেয়। এ সময় হাতাহাতির এ পর্যায়ে সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইন আহত হন।
পরে এ ঘটনায় রিয়াদ ও সনেটকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।