২০০৯ সালের পিলখানায় মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ডকুমেন্টারি তৈরির ঘোষণা দিয়েছেন বিশিষ্ট নির্মাতা মো. মাকছুদুজ্জামান। ডকুমেন্টারির নাম ‘পিলখানার পেছনের গল্প’। স্বনামধন্য নির্মাতা প্রতিষ্ঠান ‘মাত্রা’র ব্যানারে নির্মিত হবে এই সাহসী ডকুমেন্টারি। গতকাল মঙ্গলবার (৭ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশিষ্ট নির্মাতা মো. মাকছুদুজ্জামান।
মো. মাকছুদুজ্জামান জানান, আগামী মাসের শুরুতে তার নতুন ডকুমেন্টারি ‘পিলখানার পেছনের গল্প’ এর কাজ শুরু করবেন। যার পুরো গল্প ২০০৯ সালের পিলখানায় মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। নতুন এই ডকুমেন্টারিতে অনেক গুরুত্বপূর্ণ শিল্পী কাজ করবেন। ছবিটি নিয়ে মো. মাকছুদুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বছরের শেষের দিকে ‘পিলখানার পেছনের গল্প’ দেশের মানুষকে দেখাবো বলে আশা করছি। যা হবে সত্য উৎঘাটন এবং গভীর মানবিকবোধের এক গল্প।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মাত্রা’র চিফ অপারেটিং অফিসার খন্দকার আলমগীর, চৌধুরী ইসতিয়াক শামীম এবং এ ডকুমেন্টারির শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

