ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাত শিল্পীর বিশ্বকাপের গান

Link Copied!

7 Singerবিনে‍াদন ডেস্ক : সামনেই বিশ্বকাপ ক্রিকেট । ক্রিকেটের সবচেয়ে বড় এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে  আমাদের দেশে শুরু হয়ে গেছে উন্মাদনা। শুধু তাই নয়, বিশ্বকাপকে ঘিরে নিত্য নতুন গানও প্রকাশ পাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি গান তৈরি হলো। বিশ্বকাপকে সামনে রেখে করা হলেও এটি মূলত একটি দেশের গান।
ফয়সাল রাব্বিকীনের কথা ও আয়োজনে ‘আমার বাংলাদেশ’ শিরোনামের গানটির সুর করেছেন ফাজবির তাজ সূফি এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস। এই গানে কণ্ঠ দিয়েছেন চলতি প্রজন্মের জনপ্রিয় ৭ শিল্পী। এরা হলেন- ইমরান, জুয়েল মোর্শেদ, পূজা, লিজা, নাওমি, ঝিলিক এবং লেমিস।
সম্প্রতি গানটির রেকর্ডিং শেষে এর মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। আর এই মিউজিক ভিডিওটিতে মডেলিংও করেছেন সাত শিল্পী।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাজহারুল ইসলাম খোকন। ১২ ফেব্রুয়ারি রাতে এই ভিডিওটি প্রকাশ করা হবে ইউটিউব সহ বশে কয়কেটি টিভি চ্যানলে।
গানটি প্রসঙ্গে গীতিকার ও আয়োজক ফয়সাল রাব্বিকীন বলেন, এটি মূলত একটি দেশের গান। সব বাঁধা ভেঙে দেশকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যাওয়ার গান। বিশ্বকাপ উপলক্ষে এটি প্রকাশ করছি। আসছে বিশ্বকাপে এই গানের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে কিছুটা হলেও অনুপ্রেরণা দান করতে পারলেই সেখানে আমাদের সার্থকতা।
গানটির সংগীত পরিচালক সজীব দাশ বলেন, বিশ্বকাপকে সামনে রেখে এমন একটি গান করতে পেরে ভালো লাগছে। এখানে দেশের জনপ্রিয় ৭ শিল্পী কণ্ঠ দিয়েছেন। কথা-সুর-সংগীতায়োজন এবং গায়কি সব মিলিয়ে আমার মনে হয় গানটি সবার ভালো লাগবে।