ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আঁখির নতুন সহশিল্পী

Link Copied!

akhiবিনোদন ডেস্ক : নতুন এক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন গায়িকা আঁখি আলমগীর। মোহাম্মদ জহিরুদ্দিনের লেখা দ্বৈত গানটিতে আঁখির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা রাজীব। এই প্রথমবারের মত একসঙ্গে প্লেব্যাক করলেন আঁখি-রাজীব।
আবুল কাশেম মন্ডল পরিচালিত ছবির এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আজিজুর রহমান বাবলু। গত ৯ ফেব্রুয়ারি শ্রুতি স্টুডিওতে গানটির রেকর্র্ডিং সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বেশ কিছুদিন পরে আমি প্লেব্যাক করলাম। রাজীব ভালো গান করে। গানটিও ভালো হয়েছে। আমার একক অ্যালবাম ‘বোকামন’ প্রকাশের পর কিছুটা বিশ্রামেই ছিলাম। ক্লোজআপ তারকা রাফাতের ‘সুফীআনা টু’ অ্যালবামে গান করেছি।’
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, স্টেজ শো এবং টেলিভিশন প্রোগ্রাম নিয়েই আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন অ্যালবাম নিয়ে এখনই কিছু ভাবছেন না আঁখি আলমগীর।