ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনয়ে অক্ষয় পুত্র আরাভ

Link Copied!

akhhoiবিনোদন ডেস্ক : অভিনয়ে এলেন অক্ষয় কুমার পুত্র আরাভ। তবে রূপালী পর্দায় নয়, মঞ্চেই হাতেখড়ি হল ১৩ বছর বয়সী আরাভের। বাবা অক্ষয় কুমার, মা টুইংকেল খান্না, নানা রাকেশ খান্না, নানি ডিম্পল কাবাডিয়া- অভিনয় তো তার রক্তেই। তবে তার শুরুটা হয়েছে বাবার পথ ধরেই।
অক্ষয় কুমারকে বলিউডের সবাই ‘স্টান্ট স্টার’ বলে চেনে । অক্ষয় নিজের ছেলে আরাভকেও নাকি তাই তৈরি করেছেন । ‘কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল’-এ তা প্রমাণ করে দিল অক্ষয় পুত্র আরাভ । এই আর্ট ফেস্টিভ্যাল অক্ষয় এবং টুইঙ্কল দুজনের কাছেই খুব ‘স্পেশাল’ ছিল কারণ ওইখানেই আরাভ প্রথমবার অ্যাক্টিং করলেন । আরাভ একটা নাটকে একজন সাংবাদিক সেজেছিল যে কিডন্যাপ হওয়া স্কুলের বাচ্চা এবং প্রধান শিক্ষককে উদ্ধার করবে । গল্প শুনে বুঝতেই পারছেন আরাভকে অনেক রকম স্টান্টবাজি করতে হয়েছে । শোনা যাচ্ছে অক্ষয় নাকি নিজে আরাভকে এই ব্যাপারে সাহায্য করেছেন ।
অক্ষয়ের মতই আরাভ খুব ছোট থেকেই ক্যারাটে শিখেছে।
এবং এরমধ্যেই জিতেছে বহু মেডেল এবং পুরস্কার । অক্ষয় এবং টুইঙ্কল পাশাপাশি দর্শক আসনে বসেছিলেন। স্টেজে ছেলের অভিনয় দেখে বাবা মা দুজনেই খুব খুশি হন। এই ঘটনার কথা পরে টুইঙ্কল টুইট করেন, ‘আরাভের অভিনয় এবং স্টান্ট দেখে অমি এবং অক্ষয় আর খুব খুশি । বাবা মা হিসেবে আমরা গর্বিত।’ সত্যি একেই বলে বাপকা বেটা !