ঢাকাMonday , 20 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনশুমারিতে দেওয়া তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

Link Copied!

জনশুমারিতে দেওয়া তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ উপলক্ষে নাগরিকদের কাছে পাঠানো ভয়েস মেসেজে এ নিশ্চয়তা দেন তিনি।
ভয়েস মেসেজে প্রধানমন্ত্রী বলেন, আমি শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা হচ্ছে। শুমারির কাজে নিয়োজিত কর্মীকে সঠিক তথ্য দিয়ে স্থানীয় ও জাতীয় উন্নয়নে অংশ নিন। আপনার দেওয়া সব তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আপনি নিজে তথ্য দিন, অপরকে তথ্য দিতে উৎসাহিত করুন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে গর্বিত অংশীদার হোন।
১০ বছর পর পর দেশে আদমশুমারি ও গৃহগণনা হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর এ শুমারি হয়নি। এক বছর পিছিয়ে ২০২২ সালের ১৫ জুন থেকে শুরু হয় এর কার্যক্রম। এবার এর নাম দেওয়া হয়েছে জনশুমারি ও গৃহগণনা। এবার পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে।