ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনৈতিক সুবিধা পাচ্ছে ভারত!

Link Copied!

২০১১ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় খেলোয়াড়দের উল্লাস

২০১১ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় খেলোয়াড়দের উল্লাস

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের দাবি আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আগে আয়োজকদের নিকট থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা পাচ্ছে ভারত!
কেন তার অবশ্য যুক্তিসিদ্ধ ও স্পষ্ট কিছু কারণও আছে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে। যেমন ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপের মূল আসর মাঠে গড়ানোর আগে টিম ইন্ডিয়া যে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলেছে তার দুটি অনুষ্ঠিত হয়েছে অ্যাডিলেড ওভালে। ১৫ ফেব্রুয়ারি এই মাঠটিতেই পাকিস্তান-ভারত ক্রিকেট দ্বৈরথ মাঠে গড়াবে। যা কিনা হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতকে কন্ডিশন সম্পর্কে বেশি ওয়াকিবহাল করে তুলবে।
তাছাড়া গেল নভেম্বর থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারত। এই সময়ে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর ইংল্যান্ডকে সাথে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলেছে তারা। যদিও দীর্ঘ সে সময় হারের গ্রহেই ছিল বিরাট কোহলি-আজিঙ্কা রাহানেরা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ওয়ার্মআপ ম্যাচে ১০৯ রানে হারে ধোনি বাহিনী। অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের ১৫৩ রানে হারায় তারা।