তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনলাইনে গাড়ি কেনাবেচার মাধ্যম কারমুডি সম্প্রতি ১০ টি আলোচিত গাড়ির লিস্ট প্রকাশ করেছে। এরমধ্যে হোন্ডা, বিএমডব্লিউ, সুজুকি ও কিয়া’র মতো অত্যাধুনিক মডেলের গাড়ি রয়েছে। ২০১৫ সালে যারা নতুন মডেলের গাড়ি কিনতে চান অথবা বর্তমান মডেলটি আপগ্রেড করতে ইচ্ছুক তাদের জন্য কারমুডি এই লিস্ট প্রকাশ করেছে।
বছরের শুরুতে বের হচ্ছে সুজুকি সেলেরিও, হোন্ডা এইচআর-ভি, অডি এ-১ ফেস-লিফট, কিয়ারিও ও ভক্সওয়াগেন পোলো ব্লুমোশান। এ গাড়িগুলো আগের মডেলের থেকে সুলভ মূল্যে পাওয়া যাবে। গ্রীষ্মের পর বাজারে আসবে ‘বিএমডাব্লিউ-২ সিরিজের ভট্যুরারপ্লাগ ইন হাইব্রিড ও হোন্ডা জ্যাজ।
এছাড়া বছরের মাঝামাঝি বাজারে আসছে বিএমডব্লিউ-৩ সিরিজ ফেস-লিফট ও মিনি ক্লাবম্যান। নতুন মডেলের এই গাড়ি দুইটি মার্চ মাসে জেনেভা মোটর শোতে প্রদর্শনী করা হবে। তবে শীতের পরেই বাজারে আসবে হোন্ডাসিভিক ফেস-লিফট অ্যান্ড স্পোর্টট্রিম টাইপ আর।
শুধুমাত্র চলতি বছরের ঘোষিত শীর্ষ গাড়িগুলো ছাড়াও বাংলাদেশের আগ্রহী ক্রেতারা অসংখ্য নতুন ও রিকন্ডিশন গাড়ি ও মোটরবাইক খুঁজে পাবেন কারমুডির বাংলাদেশ ওয়েবসাইটে (www.carmudi.com.bd)।
বাংলাদেশ ছাড়াও ক্যামেরুন, কঙ্গো, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরিকোস্ট, মেক্সিকো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামেও কারমুডির কার্যক্রম রয়েছে।

