ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

Link Copied!

SSCনিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াত জোটের ৪৮ ঘণ্টার হরতালে আগামী বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।
এদিকে শিক্ষামন্ত্রী গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পরীক্ষার্থীদের দিকে তাকিয়ে দয়া করে হরতাল প্রত্যাহার করুন। যদি এটাও সম্ভব না হয় তাহলে পরীক্ষার দুই ঘণ্টা আগে এবং পরীক্ষার দুই ঘণ্টা পর পর্যন্ত হরতাল স্থগিত রাখুন। যাতে ছেলেমেয়েরো নিরাপদে পরীক্ষা দিতে যেতে পারে এবং পরীক্ষার পর বাড়ি ফিরতে পারে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এখনো ২৪ ঘণ্টা সময় আছে। আশা করি, বিএনপি আমাদের আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করবে। এজন্য পরীক্ষা পেছানো হলো না।’
কিন্তু তার এ আহ্বানে বিএনপি সাড়া না দেয়ায় শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলন ডেকে বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করেন। পরবর্তীতে এ পরীক্ষা তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে বলেও তিনি জানান।
তিনি জানান, আগামী শুক্রবার ও শনিবারের পরীক্ষা যথা নিয়মেই চলবে।
বৃহস্পতিবার এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল।
দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ্ এবং এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (১৯২৫) (সৃজনশীল), পদার্থ বিজ্ঞান-২ (৮১২৪) (সৃজনশীল/সাধারণ) ও দাখিল ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ (১৭২৫) (সৃজনশীল), পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫)বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পাঁচবার পেছানো হয়েছে। হরতালের কারণে গত ২, ৪, ৮ ও ১০ ফেব্রুয়ারি চারবার পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।