ঢাকাTuesday , 10 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় মাস পর মাঠে ফিরলেন মালিঙ্গা

Link Copied!

Malingaস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস মাঠের বাইরে কাটাতো হলো শ্রীলংকার বৈচিত্র্যময় পেসার লাসিথ মালিঙ্গাকে। অবশেষে বিশ্বকাপ উপলক্ষে দলে ফিরলেন তিনি। যদিও প্রথম ফেরাতে মাত্র ২৭টি ডেলিভারি দিতে সক্ষম হলেন মালিঙ্গা। অর্জনের খাতা মাত্র ১টি উইকেট।
হাঁটুর অস্ত্রোপচারের পর সোমবার প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন শ্রীলংকাার ডানহাতি এই পেসার। সোমবার ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলে শ্রীলংকা। মহড়াতেই প্রোটিয়াবাহিনীর কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করল দ্বীপরাষ্ট্রটি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ৪.৩ ওভারের বেশি হাত ঘোরানোর সুযোগ পাননি মালিঙ্গা। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় বাঁ-পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয় মালিঙ্গার। ডিসেম্বরে ফের অস্ট্রেলিয়ায় অর্থপেডিক সার্জনের সঙ্গে তার গোড়ালি পরীক্ষা করান শ্রীলংকান পেসার। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যান মালিঙ্গা।
সোমবার প্রথম স্পেলে তিন ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দেন তিনি। শেষ পর্যন্ত ৪.৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে ফ্যাফ ডু’ প্লেসিসের উইকেট তুলে নেন মালিঙ্গা।