ঢাকাTuesday , 10 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিকে জয় করে শুরু হলো প্রোটিয়াদের

Link Copied!

South Africaস্পোর্টস ডেস্ক : বৃষ্টি যেন দক্ষিণ আফ্রিকার চির শত্র“। সেই ১৯৯২ বিশ্বকাপ থেকে বৃষ্টিভাগ্যে কাটা পড়ে নিরাশ হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। যে কারণে চোকার্স অপবাদটাও লেগে যায় তাদের নামের পাশে। তবে এবারের বিশ্বকাপটা বৃষ্টিকে জয় করেই শুরু করল দক্ষিণ আফ্রিকা।
প্রথম প্রস্তুতি ম্যাচে দিলশানের সেঞ্চুরিতেও দিলখুশ হলো না শ্রীলংকার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলংকাকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মহড়াটা দারুণভাবে শুরু করল প্রোটিয়াবাহিনী।
সোমবার হ্যাগলি ওভালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শুরুতে দিলশানের সেঞ্চুরির ওপর ভর করে ৪৪.৪ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে শ্রীলংকা। কিন্তু বৃষ্টির কারণে প্রোটিয়াদের সামনে জয়ের জন্য টার্গেট বেধে দেওয়া হয় ২৫ ওভারে ১৮৮ রান। শেষ পর্যন্ত এই রান তাড়া করেই জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।
টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে তিলকরত্নে দিলশানের সেঞ্চুরি (১০০) ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাফ-সেঞ্চুরির (৫৮) সুবাদে ৪৪.৪ (বৃষ্টির জন্য) ওভারে সাত উইকেটে ২৭৯ রান তোল শ্রীলংকা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় ২৫ ওভারে ১৮৮ রান।
পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী। কুইন্টন-ডি ককের ৫৫ বলে ৬৬ এবং ভারপ্রাপ্ত অধিনায়ক হাশিম আমলা ৪০ বলে ৪৬ রানের দৌলতে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা৷ এবি ডি ভিলিয়ার্স না-খেলায় এদিন দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন আমলা। দক্ষিণ আফ্রিকার পরের প্রস্তুতি ম্যাচ বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শ্রীলংকার প্রতিপক্ষ জিম্বাবুয়ে।