
বিপাশা কবির
বিনোদন ডেস্ক : ঢাকার বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে বড় একটি পােস্টার দেখা যায় যেখানে লেখা আছে রাত ১২টার পর বিপাশার মিসকল। বিষয়টি ভাবায় শহরের মানুষকে। প্রশ্ন আসে ঘটনাটা কি? সে উত্তর খুঁজতে জানা যায়, যারা বাংলা চলচ্চিত্রের আইটেম কন্যাখ্যাত বিপাশা কবিরকে চেনেন তারা রাত ১২টার পরে বিপাশা কবিরের সঙ্গে কথা বলার জন্য কল নয় দিতে পারেন মিসকল ! তবে সেটা বাস্তবে নয়। ভালোবাসার চ্যালেঞ্জ নামে সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্রে এ শিরোনামে একটি গানে অভিনয় করেছেন তিনি। আর তাই গানের শিরোনাম দিয়েই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান একটি পোস্টার করেছে।
বিপাশা কবির এর মধ্যে বেশ কিছু চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধও হয়েছেন।
বিপাশা কবির জানান, ভালোবাসার চ্যালেঞ্জ নামে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিতে একটি আইটেম গানে আমি অভিনয় করেছি যেখানে ‘রাত ১২টার পরে বিপাশাকে মিসকল’ শিরোনামের একটি গানে আমি অভিনয় করেছি। সে বিষয়টাকে প্রাধান্য দিয়েই হয়তো প্রযোজনা প্রতিষ্ঠান একটি বড় পোস্টার ছাপিয়েছে।’
তিনি আরও জানান, ছবির গল্পটা জাহাজ কেন্দ্রীক, দুইটা গ্রুপ থাকে। তাদেরকে নিয়েই গল্পটা এগিয়ে যায়। ছবিটি অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল।

