ঢাকাMonday , 18 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হল খোলা রেখে শাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু

Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সোমবার (১৮ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। চলবে আগামী ১০ মে পর্যন্ত। তবে আবাসিক হল খোলা থাকবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শব-ই কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে আগামী ১০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ।
এদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে এবারের ছুটিতে সব আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে হলের খাবারসহ অন্যান্য সব সুযোগ-সুবিধা চালু থাকবে।